আ’লীগ লুটপাটের টাকার পাহাড় দিয়ে তাণ্ডব চালাচ্ছে: সোহেল তাজ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ । ১:২৭ অপরাহ্ণ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ দেশের সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

এক পোস্টে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের একটি অংশ লুটপাট ও বিদেশে পাচার করা টাকার জোরে দেশে অরাজকতা ও তাণ্ডব সৃষ্টি করছে, যার লক্ষ্য আসন্ন নির্বাচন বানচাল করে গণতান্ত্রিক ভবিষ্যৎ ধ্বংস করা।মঙ্গলবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি এসব কথা বলেন।সোহেল তাজ লিখেন, ক্ষমতার কি লোভগণহত্যা, গুম-খুন করে, জনগণের গণতান্ত্রিক অধিকার বিলুপ্ত করে, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। সেই টাকার পাহাড়ে বসে এখন আবার অরাজকতা আর তাণ্ডব সৃষ্টি করছে নির্বাচনের প্রক্রিয়া বানচাল করে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ধ্বংসের লক্ষ্যে! তিনি আরও বলেন, আমার আশ্চর্য লাগে, যখন ভাবি—এত কিছুর পরও আওয়ামী লীগের একটি অংশ কীভাবে এদের সমর্থন করে! এর মানে একটাই, এরা সবাই ছিল সুবিধাভোগী। কিন্তু শেষ পর্যন্ত এর খেসারত দিতে হবে নিরীহ, নিরপরাধ নেতা-কর্মীদের। তার এই বক্তব্য প্রকাশের পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, ক্ষমতাসীন দলের ভেতরে চলমান অসন্তোষের বিষয়টি এবার প্রকাশ্যে আনলেন সোহেল তাজ।রাজধানীতে গত কয়েক দিনে একাধিক জায়গায় গাড়িতে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই সোহেল তাজের এই পোস্ট রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, তার বক্তব্যে দলের ভেতরের লুকানো ক্ষোভ ও অসন্তোষের ইঙ্গিত স্পষ্টভাবে ফুটে উঠেছে।

 

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন