বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত রামুর সেজানুর রহমান ইমন

রামু প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ । ৯:৪২ অপরাহ্ণ

৪৯তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে ব্যবস্থাপনা বিষয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন রামুর কৃতি সন্তান সেজানুর রহমান ইমন। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের মোয়াজ্জেমের দ্বীপ ২নং ওয়ার্ডের আব্দুর রহমান ও জয়নাব বেগমের সন্তান।

সেজানুর রহমান ইমনের শিক্ষাজীবন শুরু হয় আলহাজ্ব ফজল আম্বিয়া কেজি স্কুলে (২০০৬-২০১০)। এরপর তিনি উমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১১ সালে পিএসসি সম্পন্ন করেন। এরপর মনসুর আলী সিকদার আইডিয়াল স্কুলে (২০১১-২০১৩) অধ্যয়ন শেষে খরুলিয়া উচ্চ বিদ্যালয় থেকে ২০১৭ সালে ব্যবসায় শিক্ষা শাখায় মাধ্যমিক পাস করেন।

তিনি ২০১৯ সালে কক্সবাজার সরকারি কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্নাতক সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েই স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত।

সাফল্যের এই অর্জনে পরিবার, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা সেজানুর রহমান ইমনকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন