কক্সবাজার-১ আসনে ছাত্র-শিক্ষক লড়াই!

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ । ৯:৩৪ অপরাহ্ণ

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের বিপরীতে এনসিপির প্রার্থী হচ্ছেন তাঁরই শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক ড. মাইমুল আহসান খান। তিনি আজ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সালাহউদ্দিন আহমেদও ঢাবির আইন বিভাগের ছাত্র ছিলেম।

মাইমুল আহসান খান তেহরানের ইমাম সাদিক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিকী আদালতের বিচারকদের একজন ছিলেন যেখানে মায়ানমারের রাষ্ট্রপ্রধান অং সান সু চিকে তার দেশের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত নিধনে সমর্থনের অভিযোগে পনের বছরের কারাদণ্ড দেয়া হয়।

তিনি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এডুকেশনের একজন সাবেক ফেলো, যাকে ২০১২ সালে আইআইই-স্কলার রেসকিউ ফান্ড বিশ্বের নিগৃহীত হওয়া অন্যতম একজন একাডেমিক হিসেবে আখ্যায়িত করে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন