কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকার বাসিন্দা ফায়সাল মাহমুদ। দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়া সংশ্লিষ্ট বিভিন্ন সাইবার সমস্যা সমাধানের মাধ্যমে দেশ-বিদেশের বহু মানুষের আস্থা অর্জন করেছেন। সাইবার নিরাপত্তা ও অনলাইন প্রতারণা বিষয়ে তার দীর্ঘ অভিজ্ঞতা তাকে সাধারণ ব্যবহারকারীদের কাছে নির্ভরযোগ্য ব্যক্তিতে পরিণত করেছে।
ফায়সাল মাহমুদ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রকার হ্যাকিং, আইডি লক, গোপনীয় তথ্য চুরি, ও অনলাইন প্রতারণার ঘটনায় প্রতিনিয়ত সাধারণ ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়েন। এসব পরিস্থিতিতে তিনি প্রযুক্তিগত সহায়তা প্রদান করে আসছেন। তার সেবার পরিধি দেশের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মাঝেও ছড়িয়ে পড়েছে।
সাইবার সমস্যা নিয়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতার ভিত্তিতে তিনি প্রতিষ্ঠা করেন “Faisal IT Service” নামে একটি প্রতিষ্ঠান। এখানে ব্যক্তিগত আইডি পুনরুদ্ধার, ব্যবসায়িক পেজ নিরাপত্তা, কনটেন্ট প্রটেকশন, ডিজিটাল নিরাপত্তা পরামর্শসহ বিভিন্ন সেবা দেওয়া হয়।
ফায়সাল মাহমুদ বলেন, অনলাইন নিরাপত্তা সম্পর্কে এখনো অনেক ব্যবহারকারী সচেতন নন। ফলে সামান্য ভুলের কারণে মানুষ বড় ধরনের সাইবার ঝুঁকিতে পড়েন। তিনি আরও জানান, তার লক্ষ্য হলো সাধারণ ব্যবহারকারীদের ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতন করা এবং প্রযুক্তিগত সমস্যায় দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া।
দেশের বিভিন্ন জেলা ও প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে প্রতিদিনই তার কাছে সমস্যা সমাধানের অনুরোধ আসে বলে জানান তিনি। প্রযুক্তিকে নিরাপদভাবে ব্যবহারের বিষয়ে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করাকেই তিনি নিজের প্রধান দায়িত্ব হিসেবে দেখছেন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ । ২:২৪ অপরাহ্ণ