উখিয়ার হলদিয়াপালং সাংগঠনিক উত্তর শাখা যুবদলের সাবেক আহবায়ক তাজ উদ্দিন চৌধুরীর বহিষ্কারাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে। সংগঠনের স্বার্থে গৃহীত সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে তিনি পুনরায় ফিরলেন যুবদলের আনুষ্ঠানিক রাজনীতিতে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর পেয়ে তাজ উদ্দিন চৌধুরী জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আহাম্মদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানসহ জাতীয়তাবাদী পরিবার ও যুবদলের সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “দীর্ঘ দিনের রাজনৈতিক পথচলায় এই সিদ্ধান্ত আমাকে আরও অনুপ্রাণিত করেছে। দলের প্রতি দায়বদ্ধতা ও দায়িত্ব আরও দৃঢ়ভাবে পালন করবো।”
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাজ উদ্দিনের ফিরে আসাকে অনেকেই সংগঠনের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন। আগে থেকে সক্রিয় ও চৌকস সংগঠক হিসেবে পরিচিত তিনি ভবিষ্যতে আরও মনোযোগী ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা জানিয়েছেন দলীয় নেতারা।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫ । ১০:২৯ অপরাহ্ণ