কক্সবাজারে পুলিশ হেফাজতে ইউপি সদস্য রেজাউলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ । ৯:৩০ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য রেজাউল করিম পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার ভোরে কক্সবাজার সদর হাসপাতালে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে প্রশাসন।

রেজাউল করিম টেকনাফের আলোচিত সাবেক ইউপি সদস্য ইউনুস হত্যা মামলার ৫নং আসামি ছিলেন। গত ৩ ডিসেম্বর তিনি কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকাকালে র‌্যাব তাকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে অসুস্থতা বেড়ে গেলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ভোরে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।

রেজাউল করিমের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন