ডিসির পর এবার এসপির নাম ও ছবি ব্যবহার করছে প্রতারক চক্র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ । ১১:৪০ পূর্বাহ্ণ

কক্সবাজার জেলা প্রশাসকের নাম–ছবি ভাঙিয়ে প্রতারণার ঘটনার পর এবার একই কৌশলে প্রতারক চক্র ব্যবহার করছে জেলার পুলিশ সুপারের পরিচয়। তার ছবি ও নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে চক্রটি।

বিষয়টি নজরে আসার পর আজ (বুধবার) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দেন পুলিশ সুপার। সেখানে তিনি পরিষ্কার করে জানান, এসপির পরিচয় ব্যবহার করে কেউ বার্তা পাঠালে বা কোনো ধরনের আর্থিক লেনদেনের অনুরোধ করলে তা সম্পূর্ণ ভুয়া এবং প্রতারণার উদ্দেশ্যে করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নামে ব্যক্তিগত নম্বর ব্যবহার করে কোনো ধরনের বার্তা পাঠানো বা আর্থিক দাবি করা হলে তা সঙ্গে সঙ্গে নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করা হচ্ছে।

প্রতারণা চক্রের এই নতুন কৌশলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন