সালাহউদ্দিন আহমদের শিক্ষককে তার বিরুদ্ধে প্রার্থী বানালেন এনসিপি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ । ১:৩৭ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রথম ধাপে ১২৫টি আসনে প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে দলের সদস্য সচিব আখতার হোসেন প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এর মধ্যে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে এনসিপি মনোনয়ন পেয়েছেন ড. মাইমুল আহসান খান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান। বর্তমানে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব চিটাগংয়ের আইন অনুষদের ডিন হিসেবে কর্মরত রয়েছেন।

উল্লেখযোগ্য বিষয়, একই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। অদ্ভুত সংযোগ হলো, ড. মাইমুল আহসান খান ছিলেন সালাহউদ্দিন আহমদের শিক্ষক। অর্থাৎ শিক্ষকের বিরুদ্ধে তারই প্রার্থী হিসেবে এনসিপি মনোনয়ন দিয়েছে।

এ ঘটনাকে রাজনৈতিক বিশ্লেষকরা অনন্য ও নজরকাড়া বলছেন, কারণ শিক্ষকের সঙ্গে ছাত্রের প্রতিদ্বন্দ্বিতা স্বাভাবিক রাজনীতির বাইরে একটি ব্যতিক্রমী পরিস্থিতি সৃষ্টি করেছে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন