কক্সবাজারে দুই যুবদল নেতা গুলিবিদ্ধ, পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ । ১:৪৮ অপরাহ্ণ

কক্সবাজারে রাতের অজ্ঞাতপরিচয় মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীদের গুলিতে দুই যুবদল নেতা আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ সুপার নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (০৯ ডিসেম্বর) রাত আনুমানিক ৯:৩০ টার দিকে কক্সবাজার সদর থানার ঝিলংজা ইউনিয়নের উত্তরণ হাউজিং সোসাইটির সামনে পাকা রাস্তার ওপর দুই মোটরসাইকেল আরোহী দুর্বৃত্ত অতর্কিতভাবে ভিকটিম ১: ফারুক (৩৫) এবং ভিকটিম ২: সাইফুল ইসলাম (৩২)-কে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

স্থানীয়রা আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় বুধবার (১০ ডিসেম্বর) কক্সবাজার জেলা পুলিশ সুপার জনাব এ. এন. এম. সাজেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুততম সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িত সকলকে গ্রেফতারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পুলিশ সুপার স্থানীয়দের সঙ্গে কথা বলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং উক্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশও দিয়েছেন।
###

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন