গুলিবিদ্ধ হাদির বাড়িতে এবার রাতের আঁধারে দুধর্ষ চুরি

টেলিগ্রাম প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ । ১২:০৭ অপরাহ্ণ

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঝালকাঠির নলছিটি উপজেলার শহরের খাসমহল এলাকায় শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম। তিনি জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। তবে কী পরিমাণ মালামাল খোয়া গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

বিস্তারিত আসছে…

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন