পুলিশ সূত্রে জানা গেছে, জান্নাতারা রুমীর বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানায়। তিনি মো. জাকির হোসেন ও নুরজাহান বেগমের মেয়ে। রাজনীতিতে তিনি এনসিপির ধানমন্ডি থানা কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চলতি বছরের ৬ নভেম্বর এই কমিটি গঠন করা হয়।
হাজারীবাগ থানা পুলিশ জানায়, প্রাথমিক সুরতহাল সম্পন্ন করার পর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে বেশকিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে হত্যার হুমকি দিয়ে আসছিলো আওয়ামী লীগের কিছু সমর্থকেরা। ধানমন্ডি ৩২-এ এক আওয়ামী লীগ সমর্থক লাঠিপেটা করার পর থেকে এমন হুমকি পেয়ে আসছিলেন তিনি। বিশেষ করে তার প্রায় ফেসবুক পোস্টের কমেন্ট ও বিভিন্ন গ্রুপে তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ । ১২:৫৫ অপরাহ্ণ