চমেকে চিকিৎসাধীন অবস্থায় ঈদগাঁওয়ের তিন সন্তানের জননীর মৃত্যু, এলাকাজুড়ে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ । ৪:২২ অপরাহ্ণ

চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা ব্যর্থ করে ফুটফুটে তিন সন্তান রেখে না ফেরার দেশে চলে গেলেন ঈদগাঁওয়ের তিন সন্তানের জননী সুমি আক্তার। তিনি ঈদগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রোশন আলীর মেজ মেয়ে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (১৮ ডিসেম্বর) ভোরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্র জানায়, অসুস্থ অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোক।

সুমি আক্তার ছিলেন তিনটি ছোট ছোট ছেলে সন্তানের জননী। মায়ের মমতায় ঘেরা সেই শিশুদের মাথার ওপর থেকে হঠাৎ করেই সরে গেল সবচেয়ে নিরাপদ আশ্রয়। মায়ের ডাক শুনবে না আর। এই বাস্তবতা যেন মেনে নিতে পারছে না কেউই।

এলাকাবাসী জানান, সুমি আক্তার ছিলেন শান্ত স্বভাবের, পরোপকারী ও পরিবারপ্রেমী একজন মানুষ। তাঁর শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে ইতোমধ্যে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসছেন।

মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার, বিশেষ করে তার তিন শিশুসন্তানের জন্য ধৈর্য ও শক্তি কামনা করেছেন এলাকাবাসী।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন