ছাদে আটকে পড়া ডেইলি স্টার সাংবাদিকদের নামিয়ে আনা হয়েছে

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ । ৩:০৭ পূর্বাহ্ণ

একদল লোকের হামলা, ভাঙচুর ও অ‌গ্নিসংযোগের কারণে ছাদে আটকে পড়া ডেইলি স্টারের সংবা‌দিকদের না‌মিয়ে এনেছে ফায়ার সা‌র্ভিস। টি‌টিএল (টার্ন টারবো লেডার) ব্যবহার করে তাদের নামিয়ে আনা হয়েছে।

বৃহস্প‌তিবার রাতে ডেইলি স্টার ভবনে হামলা, ভাঙচুর ও অ‌গ্নিসং‌যোগ করে একদল লোক।

এ সময় ডেইলি স্টারের প্রায় ৩০/৩৫ জন সাংবা‌দিক ও কর্মকর্তরা-কর্মচারী ভবনের ছাদে আশ্রয় নেন। ভবনের নিচে আগুন থাকায় দীর্ঘসময় ছাদে অবস্থান করতে হয় তাদের। এ সময় তা‌দে‌র উদ্ধারে ও আগুন নেভাতে ফায়ার সা‌র্ভিসের সদস্যরা গেলে প্রথ‌মে বাধা দেয় বিক্ষোভকারীরা। কিছুক্ষণ পর অবশ্য ফায়ার সা‌র্ভিসকে যেতে ‌দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নি‌ভিয়ে ভবনে আটকে পড়াদের উদ্ধার করেন।

 

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন