মহেশখালী-কুতুবদিয়া আসনে প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়েছেন এপিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ । ৮:০৯ অপরাহ্ণ

 

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মহেশখালী-কুতুবদিয়া (কক্সবাজার-২) আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে এগিয়ে এসেছে সরকারি আইন কর্মকর্তা ও এপিপি মোসলেম উদ্দিন ভুইয়া। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লিখেছেন, এ এলাকায় দীর্ঘ ২৫-২৬ বছর ধরে এক পরিবার শাসন করেছে, যার ফলে দুশাসন, অরাজকতা এবং দলনেতৃত্বকেন্দ্রিক রাজনৈতিক অধ্যায় প্রবলভাবে চলেছে।

তিনি আরও উল্লেখ করেছেন, বর্তমান আসনে আনা প্রার্থী Alamgir Md Mahfujullah Farid-এর কারণে অনেক নেতা-কর্মীর মধ্যে অসন্তোষ বিরাজ করছে। তাই মহেশখালী-কুতুবদিয়ার মানুষ অতীত ইতিহাস থেকে মুক্তি চাই এবং পরিবর্তনের পক্ষপাতী।

মোসলেম উদ্দিন ভুইয়া ফেসবুকে লিখেছেন, “মহেশখালী উপজেলা বাংলাদেশের জন্য অর্থনৈতিক ও ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ। আমরা সময়ের সাথে সাথে আধুনিক, সক্ষম এবং পরীক্ষিত নেতাকে প্রার্থী হিসেবে দেখতে চাই। এজন্য আলহাজ্ব সালাহউদ্দীন আহমেদকে এই আসনের প্রার্থী করার জোরালো দাবি জানাচ্ছি।”
তিনি আশা প্রকাশ করেছেন, কক্সবাজারবাসী পরিবর্তনের এই উদ্যোগে সমর্থন জানাবে এবং আসনের জনগণকে নতুন নেতৃত্বের অধীনে উন্নয়নের পথ দেখতে দেবে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন