কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ১টি দেশীয় অস্ত্র,২ রাউন্ড কার্তুজ সহ তারেক আজিজ(৩৮)নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার ১ জানুয়ারি ভোর ৫টায় পৌরসভা কাহারিয়াঘোনায় ৫নং ওয়ার্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটককৃত তারেক ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।
চকরিয়া সেনাক্যাস্প থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি সুত্রে জানাযায়-কাহারিয়াঘোনা এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় বিভিন্ন সংঘবদ্ধ ডাকাত চক্র স্থানীয় জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে আসছিল।যাদের গ্রেপ্তার ও অপতৎপরতা দমনের লক্ষ্যে অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানকালে যৌথবাহিনীর সন্দেহভাজন ব্যক্তির বাড়ি তল্লাশি করে তার শয়নকক্ষ হতে উক্ত অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
এবং তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধার হওয়া অস্ত্র,কার্তুজসহ তাকে চকরিয়া থানায় বাকি
আইনগত কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়েছে।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬ । ৬:৪৩ অপরাহ্ণ