চট্টগ্রামে মধ্যরাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশ সদস্য মুবিনুল ইসলাম। নিহত মুবিনুল ইসলাম কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বুড়িপুকুর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার নুরুল আমিনের বড় ছেলে এবং বাংলাদেশ পুলিশের একজন কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে দায়িত্ব শেষে বাসায় ফেরার সময় চট্টগ্রাম এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুবিনুল ইসলামের মৃত্যু সংবাদ এলাকায় পৌঁছালে স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়। একজন দায়িত্বশীল ও ভদ্র পুলিশ সদস্য হিসেবে এলাকায় তিনি পরিচিত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
তার মৃত্যুতে সহকর্মীরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ । ১১:৫২ পূর্বাহ্ণ