হাটহাজারীতে ব্যাডমিন্ট টুর্নামেন্টে কক্সবাজারের জাহেদ-খোকনের অসামান্য সফলতা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ । ৬:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে গড়দুয়ারা সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টে কক্সবাজারের জাহেদ খোকন অসামান্য সফলতা অর্জন করেছে। গত ২৭ ডিসেম্বর গড়দুয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে ফাইনালে অনূর্ধ্ব: ৪৫-৫০ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সালাহউদ্দিন-খোকন জুটি।

জাহেদ খোকন কক্সবাজারের সন্তান। ব্যাডমিন্টনে তিনি জাতীয় পর্যায়ে কক্সবাজারের সুনাম উজ্জ্বল করছেন প্রতিনিয়ত। এর আগে গত ৬ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত স্মাশ ব্যাডমিন্টন টুর্নামেন্টে সালাহউদ্দিন-খোকন জুটি রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন।

সর্বশেষ তিনি হাটহাজারীতে ওয়েলফেয়ার ব্যাডমিন্টন টুর্নামেন্টে সফলতা অর্জন করেন। এই টুর্নামেন্টে দেশের ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, মুন্সীগঞ্জ, লক্ষ্মীপুর, পাবনা, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, বগুড়াসহ ১০-১২টি জেলার টিম অংশগ্রহণ করে। বিগত ৫০ বছরে ভেটেরান ব্যাডমিন্টন টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে কক্সবাজারের কেউ চ্যাম্পিয়ন হতে পারেননি। এই প্রথম জাহেদ খোকন চ্যাম্পিয়ন হয়ে কক্সবাজারের সুনাম সমৃদ্ধ করলো।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন