শ্রেষ্ঠ ক্যাডেট এস এ আল মোমেন, আবারও শ্রেষ্ঠ গ্রুপ কক্সবাজার সরকারি কলেজ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ । ১০:৫৫ অপরাহ্ণ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে কক্সবাজার জেলা ও সদর উপজেলা পর্যায়ে বিএনসিসি শ্রেষ্ঠ ক্যাডেট পদবী অর্জন করেছেন কক্সবাজার সরকারি কলেজ বিএনসিসি নৌ শাখার প্লাটুন ইনচার্জ ক্যাডেট আন্ডার অফিসার এস এ আল মোমেন।

একই সঙ্গে টানা ৮ম বারের মতো শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ হিসেবে নির্বাচিত হয়েছে কক্সবাজার সরকারি কলেজ বিএনসিসি নৌ শাখা। শিক্ষা, শৃঙ্খলা, নেতৃত্ব ও বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় কার্যক্রমে ধারাবাহিক সাফল্য ও সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।

কক্সবাজার সরকারি কলেজ কর্তৃপক্ষ জানান, ক্যাডেট এস এ আল মোমেনের নিষ্ঠা, নেতৃত্বগুণ ও দায়িত্বশীল ভূমিকা অন্যান্য ক্যাডেটদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। একই সঙ্গে নৌ শাখার ধারাবাহিক সাফল্য কলেজের সুনাম বৃদ্ধি করেছে।

এই অর্জনে কলেজ প্রশাসন, বিএনসিসি সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন