কুমিল্লা-৪ আসনে ১০ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন ওই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা মোফাজ্জাল হোসেন।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলামের নিকট মনোনয়ন প্রত্যাহার করেন হাফেজ মাওলানা মোফাজ্জাল হোসেন।
১০ দলীয় জোট এই আসনটি এনসিপি প্রার্থী হাসনাতকে মনোনয়ন দিয়েছে। এর আগে তাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ।
এছাড়া জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের আরেক শরীক দল খেলাফত মসলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান প্রার্থীতা প্রত্যাহার করার কথা রয়েছে

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ । ১:৪৪ অপরাহ্ণ