নওগাঁয় দল থেকে বহিষ্কার হয়ে ‘আলহামদুলিল্লাহ’ স্ট্যাটাস সাবেক বিএনপি নেতা বুলুর

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ । ১:১৫ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কারের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপিকে ধন্যবাদ জানিয়ে ‘আলহামদুলিল্লাহ’ লিখে স্ট্যাটাস দিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু।

সোমবার (২৬ জানুয়ারি) রাত ১টায় নিজের ফেসবুক আইডিতে তিনি একটি চিঠির ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক অফিস আদেশে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা অনুযায়ী আনোয়ার হোসেন বুলুকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।

এ বহিষ্কারাদেশের পর আনোয়ার হোসেন বুলু ফেসবুকে লিখেন- “বিএনপিকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।”

 

এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা কোন মন্তব্য করতে রাজি হননি।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন