হবিগঞ্জ জেলা কমিটি থেকে এনসিপির ১৩ নেতার পদত্যাগ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ । ২:৩১ পূর্বাহ্ণ

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির হবিগঞ্জ জেলা কমিটি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ালেন জুলাইযোদ্ধা পলাশ মাহমুদসহ আহ্বায়ক কমিটির ১৩ নেতা। জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান পলাশ মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর লিখিত পদত্যাগপত্র প্রেরণ করা হয়েছে।

 

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন পলাশ মাহমুদ।

 

এনসিপির হবিগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব পলাশ মাহমুদ ছাড়াও অন্যান্য পদত্যাগকারীরা হলেন- হবিগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হক টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ মনির, যুগ্ম সদস্যসচিব সিরাজুল হক সজিব, যুগ্ম সদস্যসচিব শেখ রুবেল আহমেদ, যুগ্ম সদস্যসচিব সালাম আহসান, যুগ্ম সদস্যসচিব সনজয় দাস, সদস্য মো. হারুন মিয়া, কামাল উদ্দিন আহমেদ, মো. জসিম উদ্দিন, মো. জাহিদ মিয়া, শফিউল আলম খান ও সোফায়েল আহমেদ।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন