যুক্তরাষ্ট্র ভিত্তিক টাইম ম্যাগাজিন আজ প্রকাশিত সর্বশেষ সংখ্যায় আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ‘সুস্পষ্টভাবে এগিয়ে রয়েছেন’ বলে উল্লেখ করেছে। নির্বাচনের প্রাক্কালে বিশ্লেষণের ভিত্তিতে পত্রিকাটি এই অভিমত দিয়েছে।
আংশিকভাবে তারেক রহমানের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে লেখা নিবন্ধটিতে বলা হয়, ‘১৮ মাস আগে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে হাসিনার পতনের পর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে তারেক রহমান স্পষ্টভাবে এগিয়ে আছেন।’
এতে বলা হয়, রহমান নিজেকে ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময়কার রাজনৈতিক অভিজাতদের এবং তার তরুণ বিপ্লবীদের আকাঙ্ক্ষার মধ্যে সেতুবন্ধন’ স্থাপন করেছেন।
টাইম ম্যাগাজিন লিখেছে, স্বৈরাচারী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক দশক ধরে স্থানীয় মিডিয়ায় বাংলাদেশের বিরোধীদলীয় নেতা হিসেবে তারেক রহমানের বক্তব্য প্রকাশ নিষিদ্ধ করেছিলেন।
১৭ বছরের নির্বাসন থেকে দেশে ফিরে আসার পর নতুন বিএনপি চেয়ারম্যান যখন তার প্রথম সাক্ষাৎকারটি দিয়েছিলেন, তখন সাক্ষাৎকার গ্রহীতা রহমানের সাথে তার পারিবারিক বাড়ির বাগানে ‘বোগেনভিলিয়া এবং গাঁদা ফুলে ভরা’ অঙ্গনে তার সাথে কথা বলেছিলেন।
রহমান ম্যাগাজিনকে বলেন,‘বিষয়টি হল আমি খুব একটা ভালো বলতে পারিনা … তবে যদি আপনি আমাকে কিছু বলতে বলেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করি’ । টাইম তার সমর্থকদের উদ্দেশ্যে লিখেছিল, রহমান ছিলেন ‘নিপীড়িতদের মুক্তিদাতা যিনি তার বিধ্বস্ত মাতৃভূমিকে বাঁচাতে ফিরে এসেছেন’, যদিও তিনি ‘জোর দিয়ে বলেন যে তিনিই তার বিধ্বস্ত জাতিকে সুস্থ করার জন্য সঠিক ব্যক্তি।’
তারেক রহমান বলেন, ‘আমি আমার বাবা-মায়ের পুত্র বলে নয় (বরং) আমার দলের সমর্থকদের কারণেই আজ আমি এখানে আছি।’

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ । ২:৫৪ পূর্বাহ্ণ