সবাইকে ঢাকা আট আসনে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এর কয়েক মিনিট আগে রাত ১০টা ৪২ মিনিটে দলটির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন।
এতে তিনি লেখেন, “ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে, সবাই সতর্ক থাকুন। নিজেদের ভোটকেন্দ্র পাহারা দিতে যারা এখনো আসেননি, এগিয়ে আসুন”।
স্ট্যাটাসটি শেয়ার করে নাহিদ ইসলাম লেখেন, “সবাই ঢাকা -৮ টে আসুন। ছাত্র-জনতার ভোটাধিকার রক্ষার্থে”।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ । ১১:৩২ অপরাহ্ণ