ছাত্রদল করায় গেজেট স্থগিত, ১৮ বছর পর যোগ দিলেন স্বাস্থ্য ক্যাডারে

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ২:২৯ অপরাহ্ণ

দীর্ঘ ১৮ বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দিয়েছেন এক চিকিৎসক। বেলাল হায়দার নামে ওই চিকিৎসক ২৭তম বিসিএসে উত্তীর্ণ হওয়ার পরও গেজেট প্রকাশ না হওয়ায় চাকরিতে যোগ দিতে পারেননি।

অবশেষে আদালতের নির্দেশে গেজেট প্রকাশের পর তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে পদায়ন করা হয়।

জানা যায়, ২০০৫ সালে ২৭তম বিসিএস পরীক্ষা দিয়ে ২০০৭ সালে উত্তীর্ণ হলেও ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তার গেজেট প্রকাশ স্থগিত রাখা হয়। এ অবস্থায় তিনি আদালতের শরণাপন্ন হন। দীর্ঘদিন মামলার কার্যক্রম স্থগিত থাকলেও গত ৫ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পতনের পর মামলাটি পুনরুজ্জীবিত হয়।

পরে হাইকোর্ট বিভাগ দীর্ঘ শুনানি শেষে আদালত ২৭তম বিসিএসের গেজেট প্রকাশসহ তাকে স্বাস্থ্য ক্যাডারে পদায়নের নির্দেশ দেন। আদালতের সেই নির্দেশনার ভিত্তিতে স্বাস্থ্য বিভাগ তাকে নিয়োগ দেয়।

ছাত্রদল করায় গেজেট স্থগিত, ১৮ বছর পর যোগ দিলেন স্বাস্থ্য ক্যাডারে
দেশ গড়ার ক্ষেত্রে বাধা হতে পারে ‘মব কালচার’ : এ্যানি
‎এরই ধারাবাহিকতায় তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

বেলাল হায়দার জানান, ২৭তম বিসিএসে উত্তীর্ণ হওয়ার পরও রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তার গেজেট আটকে দেওয়া হয়েছিল।

তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর পর আদালতের রায়ে গেজেট প্রকাশ হয়েছে। স্বাস্থ্য বিভাগ আমাকে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ক্যাডার হিসেবে নিয়োগ দিয়েছে- এটা আমার জীবনের বড় প্রাপ্তি। আমার অনেক ব্যাচমেট নিজেদের ক্যারিয়ার গড়ে সিভিল সার্জন পদে পদন্নতি পেয়েছে। জীবনের অনেক সময় কেটে গেছে।

প্রসঙ্গত, ‎বেলাল হায়দার পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির পেকুয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ব্যক্তিগত চেম্বারের মাধ্যমে চিকিৎসাসেবা দেন তিনি।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন