কক্সবাজারের ঈদগাঁও মেহেরঘোনা হাইওয়ে সড়কে লবণবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। একই সময়ে এক মোটরসাইকেল আরোহী তার মোটরসাইকেলসহ সড়কের পাশে খাদে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঈদগাঁওয়ে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এখনো পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
কেউ যদি মোটরসাইকেলটি চিনে থাকেন বা পরিবারের সাথে যোগাযোগের সুযোগ থাকে, দ্রুত খবরটি পৌঁছে দেওয়ার অনুরোধ করা হচ্ছে।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৯ মার্চ, ২০২৬ । ৩:৩১ পূর্বাহ্ণ