চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় হতাহত ৯

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৮ মার্চ, ২০২৬ । ১:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাঁশি মোহন দাশ (৫০) নামের এক ব্যক্তি। তিনি লোহাগাড়া উপজেলার বাসিন্দা। এতে আহত হয়েছেন আরো ৮জন।

 

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া জলুরদিঘী পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পটিয়া ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন