ট্রেনে কাটা পড়ে যমজ ২ ভাইয়ের মৃত্যু

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২৬ । ৭:০১ অপরাহ্ণ

ফরিদপুরের মধুখালীতে ভাটিয়াপাড়াগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়ে তায়েব শেখ ও আহমেদ শেখ নামের ৪ বছর বয়সী যমজ ২ ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর দুইটার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ভূষণা-লক্ষণদিয়া রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু দুটি ওই এলাকার স্থানীয় ব্যবসায়ী আকাশ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনটি ভূষণা-লক্ষণদিয়া এলাকা অতিক্রম করার সময় শিশু দুটি ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

 

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তিনিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে যমজ দুই শিশুর ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা ঘটনাস্থলে পৌঁছে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদন্তসাপেক্ষে পরবর্তীতে বিস্তারিত জানানো সম্ভব হবে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন