টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ । ৬:৫৫ অপরাহ্ণ

কক্সবাজারে দুই দিনের সরকারি সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক। আগামী ২ ও ৩ এপ্রিল অনুষ্ঠিতব্য এ সফরে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনে অংশ নেবেন।

 

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে আকাশপথে কক্সবাজারে পৌঁছাবেন প্রতিমন্ত্রী এবং সেখানেই রাত্রিযাপন করবেন।

 

পরদিন শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় লাবণী পয়েন্টে অনুষ্ঠিতব্য ‘অষ্টম জাতীয় সার্ফিং টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। এরপর দুপুর সাড়ে ১২টায় সার্ফিংয়ের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

 

এছাড়া সফরকালে কক্সবাজার জেলা স্টেডিয়ামের অবকাঠামো, স্পোর্টস ভিলেজের সম্ভাব্য স্থান এবং জেলা বিকেএসপি পরিদর্শন করবেন প্রতিমন্ত্রী।

 

বিকাল সাড়ে ৩টায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের সার্বিক কার্যক্রম পরিদর্শন করার কথা রয়েছে তার।

 

সফর শেষে একইদিন রাত পৌনে ১০টায় এয়ারঅ্যাস্ট্রা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

 

প্রতিমন্ত্রীর একান্ত সচিব তাছবির হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন