মৃত্যুর আগেও মানুষ মুখে পানি দেওয়ার সুযোগ দেয়। আপনি তাও দেন না— স্পিকারের উদ্দেশে এমন মন্তব্য করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে নিজের বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি।
এমপি বলেন, স্পিকার খুব নির্দয় মানুষ। কখন মাইক অফ করে দেয় বলা যায় না।
স্পিকারকে তিনি আরও বলেন, জীবনে কখনও এত ভয় পাইনি যতটা আপনার সামনে দাড়াতে পাই।
তার এই কথাকে ঘিরে সংসদ অধিবেশনে হাস্যরসের সৃষ্টি হয়।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ । ৭:০৯ অপরাহ্ণ