চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে প্রাণ হারাল চকরিয়ার সাজিদ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ । ২:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে অপহরণের পর সাজিদ সিকদার (১৭) নামে এক কিশোরকে হত্যার খবর পাওয়া গেছে। রবিবার (১২ এপ্রিল) রাতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

 

উদ্ধারের পর মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে রাখা হয়েছে।

 

নিহত সাজিদ সিকদার কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীর বাসিন্দা। তিনি আবুল হাসেম সিকদারের ছেলে এবং আ.ন.ম হেফাজ সিকদার ও একে ভুট্টো সিকদারের ভাতিজা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে চট্টগ্রামের একটি কিশোর গ্যাং তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

 

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন