রাষ্ট্রদূত ইরাভানি স্পষ্ট করে বলেন, যেকোনো নতুন আলোচনার টেবিলে বসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের চলমান ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ বন্ধ করতে হবে।
তিনি জানান, যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেওয়ার সাথে সাথেই পাকিস্তানের ইসলামাবাদে পরবর্তী ধাপের উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হতে পারে।
ইরানের অবস্থান পরিষ্কার করে রাষ্ট্রদূত আরও বলেন, আমরা কোনো সামরিক আগ্রাসনের সূচনাকারী নই। তবে আমাদের নীতি স্পষ্ট—তারা যদি রাজনৈতিক সমাধান চায়, আমরা প্রস্তুত; আর তারা যদি যুদ্ধ চায়, তবে ইরান তার জন্যও পুরোপুরি প্রস্তুত।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ । ২:৪৫ অপরাহ্ণ