শুক্রবার জরুরি সভা ডেকেছে ছাত্রদল

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ । ১২:০৫ পূর্বাহ্ণ

জরুরি সাংগঠনিক সভা আহ্বান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সঙ্গে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়া-এ সভাটি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের নেতাদের সভায় অংশ নিতে বলা হয়েছে।

এ ছাড়া রাজধানীর ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, তেজগাঁও কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ-সহ বিভিন্ন কলেজের নেতারাও উপস্থিত থাকবেন। পাশাপাশি ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখার অধীন ইউনিটগুলোর নেতাদেরও সভায় যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাধারণ সম্পাদক নাহিদ উদ্দিন নাহিদ।

কেন্দ্রীয় নেতারা সংশ্লিষ্ট ইউনিটের নেতাদের নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশনা দিয়েছেন।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন