রাজধানীতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে আজ। শনিবার (২৫ এপ্রিল)সকাল ১০ টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান – এ সমাবেশ হওয়ার কথা রয়েছে।
গত বুধবার ২২ এপ্রিল দলের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই শহীদ পরিবার ও ‘জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ’- এ বাংলাদেশ জামায়েত ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ । ১১:৫৬ পূর্বাহ্ণ