টেকনাফে বজ্রপাতে জেলের মৃত্যু

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২ মে, ২০২৬ । ৭:৫২ অপরাহ্ণ

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে।

 

নিহত ব্যক্তি হাজী নুরুল আলমের পুত্র মোঃ সরওয়ার কামাল (৩৮)।তিনি খারাংখালী নতুন পাড়ার বাসিন্দা।

 

শনিবার (২ মে ) দুপুর আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সরওয়ার কামাল নাফ নদীতে মাছ ধরে ফেরার পথে লবণ মাঠ এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে তিনি গুরুতর আহত হন।

 

পাশ্ববর্তী লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সরওয়ার কামালের পরিবারে ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে,শনিবার এশার নামাজের পর তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন