কক্সবাজারে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২৬ । ৮:৪০ অপরাহ্ণ

কক্সবাজারে শিশু ধর্ষণের একটি মামলায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

আদালত সূত্রে জানা যায়, রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর ছলিমুল মোস্তফা (জেলা ও দায়রা জজ)। রায় ঘোষণা করেন শিশু সহিংসতা অপরাধ দমন ট্রাইব্যুনাল, কক্সবাজারের বিচারক রবিউল আলম (জেলা ও দায়রা জজ)।

এই রায়ের মাধ্যমে শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন