বিশ্বাস করে দেওয়া মোটরসাইকেল নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড সিকদার পাড়ার হোসাইন মোহাম্মদ কামালের বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, গত চার দিন ধরে মোটরসাইকেলসহ নিখোঁজ রয়েছেন অভিযুক্ত।
অভিযোগ সূত্রে জানা যায়, পরিচিত হওয়ায় বিশ্বাসের ভিত্তিতে মোটরসাইকেলটি কামালের কাছে দেওয়া হয়। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি আর মোটরসাইকেল ফেরত দেননি। পরে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এদিকে, গোপন সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তি স্থানীয়ভাবে ছাত্রদলের একজন নেতা বলে পরিচিত।
ভুক্তভোগী এ ঘটনায় আইনগত সহায়তা চেয়ে সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি দ্রুত মোটরসাইকেল উদ্ধার এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্তের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৬ মে, ২০২৬ । ১০:৩১ অপরাহ্ণ