পেশকারপাড়া-এ ওমর ফারুক হত্যা: ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১০ মে, ২০২৬ । ১২:১৮ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরের পেশকারপাড়া এলাকায় ওমর ফারুক হত্যা ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৮ মে) রাতে নিহতের স্ত্রী কলিমা আক্তার বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪ থেকে ৫ জনকে অজ্ঞাত আসামি করে কক্সবাজার সদর মডেল থানা-এ হত্যা মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে আসামি করা হয়েছে নাহিদ মোর্শেদ চাঁদ, ওয়াহিদ মোর্শেদ চাহিদ, ছৈয়দ আকবর, রাজা মিয়া প্রকাশ রাজাইয়্যা, কাফি, রায়হান, কামাল প্রকাশ বিল্ডার কামাল, তারেক, ফয়েজ ও সাকিবকে।

এজাহার সূত্রে জানা যায়, নিহত ওমর ফারুকের কাছে চাঁদা দাবিকে কেন্দ্র করে গত ২০ এপ্রিল আসামিদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনায় আদালতে একটি সিআর মামলাও দায়ের করা হয়েছিল বলে উল্লেখ করা হয়।

অভিযোগে বলা হয়েছে, ওই ঘটনার জেরে গত ২৯ এপ্রিল আসামিরা ওমর ফারুককে একটি ভবনের ছাদ থেকে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ মে তার মৃত্যু হয়।

এ বিষয়ে শেখ নাদেম আলি জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন