কক্সবাজার উপজেলার ঐতিহ্যবাহী ভারুয়াখালীর সন্তান, জুলাই আন্দোলনের সক্রিয় যোদ্ধা নাদিম মোহাম্মদ আদনানকে এনসিপি কক্সবাজার উপজেলা শাখার দপ্তর বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেন এবং তরুণদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে সাংগঠনিক, সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমে সম্পৃক্ত থাকায় তার দক্ষতা ও ত্যাগের মূল্যায়নস্বরূপ তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
নবনিযুক্ত দপ্তর বিষয়ক সম্পাদক নাদিম মোহাম্মদ আদনান বলেন,
“জুলাইয়ের চেতনা ধারণ করে মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণমানুষের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করতে চাই। দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”
এদিকে তার মনোনয়নে দলীয় নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে কক্সবাজার উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১০ মে, ২০২৬ । ২:৩০ পূর্বাহ্ণ