সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের প্রবাসী নিহত

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৬ মে, ২০২৬ । ৪:৫৪ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার প্রবাসী নুরুল আলম সৌদি আরবে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।তার মৃত্যুর সংবাদ দেশে পৌঁছলে পরিবারে বুকফাটা আহাজারি শুরু হয়।শিক্ষা খবর

বাংলাদেশ সময় শনিবার (১৬ মে) ভোর রাতে সড়ক পথে মক্কায় যাওয়ার পথে ভয়াবহ এ দুর্ঘটনার শিকার হন তিনি।

নিহত নুরুল আলম উপজেলার ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়ার আলতাজ আহমদের ছেলে।

প্রবাসীর পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত নুরুল আলম দীর্ঘদিন ধরে সৌদি আরব প্রবাসে ছিলেন। ঘটনার দিন মক্কা যাওয়ার পথে তিনি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।নিহতের স্ত্রী, দুই কন্যাও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিহতের ভাই জানে আলম জানান,ভাইয়ের মরদেহ দেশে আনতে প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা চলছে

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন