বগুড়ায় ইয়াবা বিক্রির সময় দুই পুলিশ সদস্য আটক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৩ মে, ২০২৬ । ৯:৫৫ অপরাহ্ণ

বগুড়ায় ইয়াবা বিক্রির সময় দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় আটককৃতদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন- পুলিশ সদস্য হলেন সাইদুর রহমান (৩২) ও আব্দুল ওয়াহাব (৪০)।

 

 

বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার বলেন, শনিবার সকাল ১০টার দিকে ডিবি পুলিশের একটি টিম ক্রেতা সেজে তিনমাথা রেলগেট এলাকায় অবস্থানকালে তাঁদেরকে ৩০০টি ইয়াবাসহ আটক করে। আটক দুজনের নামে বগুড়া সদর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন