ইনজুরিতে নেইমার, বিশ্বকাপ প্রস্তুতিতে দুই থেকে তিন সপ্তাহ পিছিয়ে ব্রাজিল তারকা

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ । ৭:০৮ অপরাহ্ণ

ব্রাজিলের সুপারস্টার ফুটবলার Neymar ইনজুরিতে পড়েছেন। চোটের কারণে প্রায় দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই তারকা ফরোয়ার্ডকে। বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

 

ইনজুরির কারণে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের গুরুত্বপূর্ণ উদ্বোধনী ম্যাচেও খেলতে পারবেন না নেইমার। তার অনুপস্থিতি দলটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন ফুটবল বিশ্লেষক ও সমর্থকরা।

 

সম্প্রতি দুর্দান্ত ফর্মে ছিলেন নেইমার। মাঠে তার পারফরম্যান্সে দারুণ আত্মবিশ্বাসী ছিল ব্রাজিল দল। তবে হঠাৎ এই চোটে হতাশ হয়ে পড়েছেন ভক্তরা।

 

এদিকে নেইমারের দ্রুত সুস্থতা কামনা করেছেন সতীর্থ ও সমর্থকেরা। সবাই আশা করছেন, খুব শিগগিরই মাঠে ফিরে আবারও নিজের জাদু দেখাবেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন