কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ । ১১:০৪ অপরাহ্ণ

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

 

বৃহস্পতিবার (৪ জুন) আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়।

 

নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় রবিউল ইসলাম নয়নের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে।

 

দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত রবিউল ইসলাম নয়ন বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

 

তৃণমূল পর্যায় থেকে রাজনীতি করে তিনি দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

তিনি রাজনৈতিক জীবনে একাধিকবার মামলা, গ্রেপ্তার ও কারাবরণের মুখোমুখি হয়েছেন।

 

 

বিশেষ করে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামের কর্মসূচিতে তার সক্রিয় উপস্থিতি ছিল বলে দলীয় সূত্রে জানা যায়।

দলীয় নেতাকর্মীরা বলছেন, কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে তার অন্তর্ভুক্তি দীর্ঘ রাজনৈতিক পথচলা ও সাংগঠনিক কর্মকাণ্ডের স্বীকৃতি।

 

নতুন দায়িত্ব পাওয়ার পর রবিউল ইসলাম নয়নের অনুসারীরা আশা প্রকাশ করেছেন, তিনি কেন্দ্রীয় যুবদলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ভূমিকা রাখবেন।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন