কুতুবদিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোরশেদ আলম

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১০ জুন, ২০২৬ । ৭:৪৯ অপরাহ্ণ

কুতুবদিয়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. মোরশেদ আলম। দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় এই ত্যাগী নেতা বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কার্যক্রম ও দলীয় কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

 

জানা যায়, মোরশেদ আলম ২০১৪ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। পরবর্তীতে ২০২১ সালে তিনি কুতুবদিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পান এবং বর্তমানে সেই দায়িত্ব পালন করে আসছেন।

 

দলীয় নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক, সাংগঠনিক দক্ষতা এবং দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষার কারণে সাধারণ সম্পাদক পদে তাঁর প্রার্থিতা তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয় নেতাকর্মীদের মতে, একজন পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে মোরশেদ আলম কুতুবদিয়া উপজেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সক্ষম হবেন।

 

মোরশেদ আলম বলেন, “বিগত দীর্ঘ দুঃসময়ে দলের প্রতিটি নির্দেশনা মেনে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। কুতুবদিয়া উপজেলা ছাত্রদলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করাই আমার মূল লক্ষ্য। দল যদি আমার দীর্ঘদিনের ত্যাগ ও শ্রমের মূল্যায়ন করে সাধারণ সম্পাদক হিসেবে কাজ করার সুযোগ দেয়, তাহলে এই ইউনিটকে আরও গতিশীল, শক্তিশালী ও সংগঠিত হিসেবে গড়ে তুলতে কাজ করব।”

 

তিনি আরও বলেন, “তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে কুতুবদিয়াকে ছাত্রদলের একটি শক্তিশালী সাংগঠনিক ঘাঁটিতে পরিণত করতে চাই। শহীদ জিয়ার জাতীয়তাবাদী আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে একজন নিবেদিত কর্মী হিসেবে আমৃত্যু কাজ করে যাব।”

 

তৃণমূল নেতাকর্মীরা মনে করছেন, মোরশেদ আলমের মতো যোগ্য ও পরীক্ষিত ছাত্রনেতার নেতৃত্বে নতুন কমিটি গঠিত হলে কুতুবদিয়া উপজেলা ছাত্রদল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে এবং দলীয় কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন