মেসিকে ব্রাজিল দলে চাইলেন প্রেসিডেন্ট লুলা!

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২৬ । ১:০৭ পূর্বাহ্ণ

২০২৬ বিশ্বকাপ বাছাই অভিযানের শুরুতেই মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার এক মন্তব্যে হাসিতে মেতে ওঠেন সবাই।

আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি সম্প্রতি আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন—সেই প্রসঙ্গ টেনে প্রেসিডেন্ট লুলা রসিকতা করে বলেন, ব্রাজিলের হয়ে খেলানোর জন্য মেসির সঙ্গে চুক্তি করা যায় কি না, তা ভেবে দেখা যেতে পারে। তার এই কথায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে হাসির রোল পড়ে। পরে তিনি পরিষ্কার করে জানান, মন্তব্যটি ছিল সম্পূর্ণ মজার ছলে বলা।

 

 

একই সঙ্গে ব্রাজিল দলের প্রতি নিজের পূর্ণ আস্থার কথাও জানান প্রেসিডেন্ট। তার মতে, মরক্কো গ্রুপের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষগুলোর একটি। তাই প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হলেও উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তিনি আরও বলেন, অতীতেও এমন অনেক সময় এসেছে যখন ব্রাজিলকে নিয়ে সংশয় তৈরি হয়েছিল, আর ঠিক তখনই দলটি অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছে। এবারও তেমন কিছু ঘটতে পারে বলে তিনি আশাবাদী।

 

অন্যদিকে, ব্রাজিল শিবিরে স্বস্তির খবর এনে দিয়েছেন নেইমার। চোটের কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই ফরোয়ার্ড বুধবার (১৭ জুন) আবার দলের অনুশীলনে ফিরেছেন। গত মাসে কাফ মাসলে চোট পেলেও বর্তমানে তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন