১১ দিন ধরে নিখোঁজ বাকপ্রতিবন্ধী তরুণী শরীফা মনি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৬ জুন, ২০২৬ । ১:১৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের চৌফলদণ্ডী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কালু ফকির পাড়ার বাসিন্দা শরীফা মনি (বাকপ্রতিবন্ধী) গত ১১ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি আব্দু শুক্কুর ও রোকসানা বেগমের মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১১ দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারের সদস্যরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

 

কেউ যদি শরীফা মনির সন্ধান পেয়ে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

মোবাইল-01644-639058

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন