কক্সবাজার জেলা ছাত্রদলের ৮ ইউনিট কমিটি বিলুপ্ত

রবিউল ইমরান:
প্রকাশের সময়: রবিবার, ২৮ জুন, ২০২৬ । ৯:০২ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কক্সবাজার জেলা শাখার আওতাধীন ৮টি সাংগঠনিক ইউনিটের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (২৮ জুন) জেলা ছাত্রদলের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিলুপ্ত ঘোষিত ইউনিটগুলো হলো— মহেশখালী উপজেলা ছাত্রদল, মহেশখালী পৌরসভা ছাত্রদল, রামু উপজেলা ছাত্রদল, উখিয়া উপজেলা ছাত্রদল, রক্তুমদিয়া উপজেলা ছাত্রদল, টেকনাফ উপজেলা ছাত্রদল, টেকনাফ পৌরসভা ছাত্রদল এবং কক্সবাজার পৌরসভা ছাত্রদল।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিলুপ্ত ঘোষিত ইউনিটগুলোর নতুন কমিটি গঠনের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং সাংগঠনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে।

এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ার।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মো. সালমান (বাপ্পী) বার্তা প্রেরকের দায়িত্ব পালন করেছেন।

জেলা ছাত্রদলের নেতারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিটগুলোতে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে নতুন উদ্যমে কাজ করা সম্ভব হবে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন