কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ । ৮:৩৮ অপরাহ্ণ

চলমান ফুটবল বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই মাঠের বাইরের একটি ঘটনা ক্রীড়াঙ্গন ও মুসলিম বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের তরুণ ফরোয়ার্ড টেটে ইয়ঙ্গি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

২৫ বছর বয়সী এই ফুটবলার বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পাওয়ার ঠিক আগে নিজ শহর এডিলেইডের একটি মসজিদে জুমার নামাজ শেষে ইসলাম গ্রহণ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইসলামিক স্কলার মুফতি মেঙ্ক। তার উপস্থিতিতেই টেটে ইয়ঙ্গি কালিমা শাহাদাত পাঠ করেন।

 

 

পরবর্তীতে এক সাক্ষাৎকারে ইয়ঙ্গি জানান, ইসলাম গ্রহণের সিদ্ধান্তটি তাৎক্ষণিক ছিল না। বেশ কিছুদিন ধরেই তিনি ইসলাম সম্পর্কে জানতে ও বুঝতে আগ্রহী ছিলেন। মসজিদে মুফতি মেঙ্কের সঙ্গে সাক্ষাতের সময় তিনি জানতে চান, ইয়ঙ্গি শাহাদাহ পাঠ করেছেন কি না। সেই মুহূর্তেই তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন এবং জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা করেন।

 

বর্তমানে অস্ট্রেলিয়া জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে খেলছেন ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার। ১.৯৭ মিটার উচ্চতার ইয়ঙ্গি বিশ্বকাপের আগে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অভিষেকেই গোল করে দলকে ড্র এনে দেন। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতায় বিশ্বকাপের মূল পর্বেও কোচের আস্থা অর্জন করেছেন তিনি।

 

গ্রুপ পর্বে তুরস্কের বিপক্ষে ২৪ মিনিট এবং প্যারাগুয়ের বিপক্ষে ৭মিনিট মাঠে নেমে দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জাপানের ক্লাব এফসি মাচিদা জেলভিয়া-এর এই ফরোয়ার্ড।

 

ইসলাম গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করে টেটে ইয়ঙ্গি বলেন, তিনি নতুন ধর্মীয় পরিচয় নিয়ে গর্বিত। মাঠে ও মাঠের বাইরে নিজের আচরণ, সততা ও মানবিকতার মাধ্যমে বিশ্ববাসীর সামনে ইসলামের সৌন্দর্য ও প্রকৃত শিক্ষা তুলে ধরতে চান তিনি।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন