শিশু ধর্ষণের ঘটনায় আসামির মৃত্যুদণ্ড!

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৬ জুলাই, ২০২৬ । ২:২৭ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো.শাহিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৬ জুলাই) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এই রায় দেন। এসময় অভিযুক্ত আসামি মো. শাহিন আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৃজনী ত্রিপুরা মাত্র এক বছরের ব্যবধানে রায় হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, এর মধ্য দিয়ে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে।

 

 

জানা যায়, গত বছরের ২৫ জুলাই খাগড়াছড়ির রামগড়ে খাবারের লোভ দেখিয়ে সাত বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসাপড়ুয়া শিশুকে ধর্ষণ করে অভিযুক্ত মো. শাহিন। এ ঘটনায় অভিযুক্ত চা দোকানি মো. শাহিনকে (৫৩) আটক করেছে পুলিশ।

 

তবে, আসামিপক্ষের আইনজীবী বেদারুল ইসলাম রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন