টেকনাফের হ্নীলায় ‘স্বপ্ন সুপার শপ’-এর শুভ উদ্বোধন

আবদুল্লাহ আল সম্রাট
প্রকাশের সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ । ১১:১২ অপরাহ্ণ

টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী হ্নীলা বাসস্টেশনের বিসমিল্লাহ হোটেলের পাশে আধুনিক ও নান্দনিক পরিবেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘স্বপ্ন সুপার শপ’।

অভিজাত মানের পণ্য সুলভ মূল্যে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত এ সুপার শপের উদ্বোধন উপলক্ষে বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন হ্নীলা আল-জামেয়া আল-ইসলামিয়া দারুসসুন্নাহ মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা ক্বারী মোখতার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী আহমদ মেম্বার, স্বপ্ন সুপার শপের জোনাল ম্যানেজার কামরুল হাসান, হোয়াইক্যং মডেল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও সাংবাদিক আবুল কাশেম, হ্নীলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুবকর আল মাসুদ এবং সাধারণ সম্পাদক আব্বাস আলীসহ স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক আমন্ত্রিত অতিথি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হ্নীলার মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় দীর্ঘদিন ধরেই একটি আধুনিক সুপার শপের প্রয়োজন ছিল। ‘স্বপ্ন সুপার শপ’ প্রতিষ্ঠার মাধ্যমে সেই চাহিদা পূরণ হয়েছে। এতে স্থানীয় মানুষ এখন নিত্যপ্রয়োজনীয় ও মানসম্মত বিভিন্ন পণ্য এক ছাদের নিচে সুলভ মূল্যে ক্রয়ের সুযোগ পাবেন।

স্থানীয় ব্যবসায়ীরা স্বপ্ন সুপার শপ কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়ে বলেন, এ উদ্যোগ হ্নীলা বাজারের ব্যবসায়িক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে এবং ক্রেতাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তারা আশা প্রকাশ করেন, সর্বস্তরের মানুষ এই প্রতিষ্ঠান থেকে সহজে ও সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় পণ্য কিনে উপকৃত হবেন।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন