কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নবনিযুক্ত অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আব্দু সালাম চৌধুরী-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
এ উপলক্ষে শিক্ষার মানউন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং একটি সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়। ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইফতেখার হোসেন নওশিক-এর নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হয়। এ সময় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সচেতনতা এবং সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, শিক্ষার পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে বৃক্ষরোপণের মতো উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, নবাগত অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আব্দু সালাম চৌধুরী-এর নেতৃত্বে কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষা, শৃঙ্খলা, দক্ষতা ও সামগ্রিক উন্নয়নের নতুন দিগন্তে এগিয়ে যাবে।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ । ১০:২২ অপরাহ্ণ